চন্দ্রঘোনায় ওসি এম শাকের আহমেদের নেতৃত্বে অভিযান: ১০১ লিটার চোলাই মদসহ ২ জন গ্রেফতার, জব্দ অটো সিএনজি

রুপান্তর বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি–মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ ফের সফল অভিযান পরিচালনা করেছে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব এম শাকের আহমেদ এর দিকনির্দেশনা ও নেতৃত্বে ১৮ আগস্ট ২০২৬ ইং তারিখ রাত ৮টা ৩০ মিনিটে* চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া বাজারের দক্ষিণ পাশের ব্রিজের উপর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে মাদক পাচারের কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটো রিক্সা সহ পলিথিনে মোড়ানো ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:

১,মোঃ রনি হোসেন (২) পিতা: আব্দুল মোতালেব সাং: জয়নগর পাড়া, পূর্ব কোদলা
থানা: দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা: চট্টগ্রাম

২, জাহেদ হোসাইন (২০) পিতা: জাহাঙ্গীর আলম সাং: জয়নগর পাড়া, পূর্ব কোদলা
থানা: দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা: চট্টগ্রাম

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের আহমেদ বলেন, “মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অভিযান চলমান থাকবে। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় চন্দ্রঘোনা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।