বঙ্গভবনে চলছে প্রস্তুতি, নতুন রাষ্ট্রপতির কাছেই শপথ! রাজপুত্র জেরীকে দিয়ে দীপেনের শূণ্যতা পূরণ হচ্ছে

রুপান্তর বাংলো নিজস্ব প্রতিনিধি–পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের শূন্য চেয়ার।প্রায় দুই মাসের অপেক্ষা শেষে অবশেষে পূরণ হতে চলেছে দীপেন দেওয়ানের পদত্যাগের পর এই দায়িত্ব যাচ্ছে বান্দরবানের রাজপরিবারের সন্তান সাচিং প্রু জেরীর কাঁধে। বঙ্গভবনে নেওয়া হচ্ছে প্রস্তুতি, নতুন রাষ্ট্রপতির হাত ধরেই মন্ত্রীত্বের শপথ নিবেন তিনি।

প্রায় দুই মাসের অপেক্ষা শেষে অবশেষে পূরণ হতে চলেছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের শূন্য চেয়ার। দীপেন দেওয়ানের পদত্যাগের পর এই দায়িত্ব যাচ্ছে বান্দরবানের রাজপরিবারের সন্তান সাচিং প্রু জেরীর কাঁধে। বঙ্গভবনে নেওয়া হচ্ছে প্রস্তুতি, নতুন রাষ্ট্রপতির হাত ধরেই মন্ত্রীত্বের শপথ নিবেন তিনি।

সরকারের উচ্চপর্যায়ের সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বড় কোনো রদবদল না হলেও যুক্ত হচ্ছেন দুই নতুন মুখ—বান্দরবানের সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের মোহাম্মদ শামীম কায়সার লিংকন। জেরীকে দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব, লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর চেয়ার। তবে এত কিছু চূড়ান্ত হয়ে গেলেও এ বিষয়ে ‘কিছুই জানা নেই’ বলে রুপান্তর বাংলা কে জানিয়েছেন খোদ সাচিং প্রু জেরী নিজেই।

পার্বত্য মন্ত্রণালয়ের আগের দায়িত্বে ছিলেন রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন পদত্যাগ করেন তিনি।

বান্দরবান থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে সরাসরি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আনার সিদ্ধান্তকে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের প্রতি বিশেষ বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। তিন কার্যদিবসের মধ্যে শপথগ্রহণের বাধ্যবাধকতা থাকায় ২১ আগস্ট শুক্রবার বা তার আশপাশেই নতুন রাষ্ট্রপতির শপথ হতে পারে। আর সেই নতুন রাষ্ট্রপতির কাছ থেকেই শপথ নেবেন সাচিং প্রু জেরী ও শামীম কায়সার লিংকন। মন্ত্রিপরিষদের এক প্রভাবশালী সদস্যের ভাষ্য, দুজনের নাম ও মন্ত্রণালয় ইতিমধ্যে চূড়ান্ত, ঘোষণা আসবে ২০ আগস্ট।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বলেন, ‘রাষ্ট্রপতির শপথের জন্য বঙ্গভবনে প্রস্তুতি নেওয়া আছে। ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটের পর কোন দিন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে।’