নিজস্ব প্রতিবেদক, রূপান্তর বাংলা -নবগঠিত বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা পরিষদের কমিটি “সম্পূর্ণ দলীয় বিবেচনায়” গঠন করা হয়েছে। এতে নিরপেক্ষতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রানা।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতির জন্য জেলা পরিষদ গঠনে সব পক্ষের সমন্বয় জরুরি ছিল। কিন্তু বর্তমান গঠন প্রক্রিয়ায় তার প্রতিফলন ঘটেনি।
রূপান্তর বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় জেএসকেপি চেয়ারম্যান ৩ জেলার কমিটি নিয়ে পৃথক পর্যবেক্ষণ তুলে ধরেন।
বান্দরবান জেলা পরিষদ প্রসঙ্গে তিনি বলেন,
“বান্দরবানের গঠন বেশ ভালো হয়েছে। দুই গ্রুপকে ব্যালেন্স করার মতো প্রতিনিধিত্ব রাখা হয়েছে। এটা ইতিবাচক দিক।”
রাঙ্গামাটি জেলা পরিষদ নিয়ে তার মন্তব্য,
“রাঙ্গামাটির কমিটি অনেকটাই একজনের পছন্দের ভিত্তিতে হয়েছে। এখানে দলীয় বিবেচনা বেশি প্রাধান্য পেয়েছে।”
সাধারণ মানুষের চাওয়া পূরণ হয়নি।
খাগড়াছড়ি জেলা পরিষদ নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন,
“খাগড়াছড়ির কমিটি খুবই দুর্বল ও একপাক্ষিক হয়েছে। বলতে হবে এটা একক ব্যক্তির পরিষদ। এখানে স্থানীয়দের মতামতের প্রতিফলন ঘটেনি।”
রিয়াজ উদ্দিন রানা বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি স্পর্শকাতর অঞ্চল। এখানে শুধু দলীয় বিবেচনায় কমিটি করলে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।
“জেলা পরিষদে পাহাড়ি-বাঙ্গালি, বিভিন্ন রাজনৈতিক মত ও উপজাতির প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত ছিল। কিন্তু বর্তমান গঠনে তা হয়নি।”
মুক্তিযুদ্ধের কোটায় কোন লোক দেওয়া হয়েছে কিনা তা এখন পর্যন্ত আমরা জানতে পারেনি এখানেও বৈষম্যর সৃষ্টি করা হয়েছে বলে মনেহয়।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আরও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক কমিটি গঠন করতে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
