রাঙ্গামাটি জেলা পরিষদ গঠনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করলেন তারেক রহমান চেয়ারম্যান হলেন দীপন তালুকদার

রাঙ্গামাটি প্রতিনিধি, রুপান্তর বাংলা–দলের দুর্দিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৯৭ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর বিধান অনুযায়ী সরকার এই পরিষদ পুনর্গঠন করেছে।

এবারের পরিষদ গঠনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো হিন্দু, বৌদ্ধ, মুসলিম / মারমা, চাকমা, খেয়াং, বর্মণ, দাশ, তালুকদার সহ পাহাড়ের বিভিন্ন ধর্ম ও গোত্রের প্রতিনিধিদের সমন্বয়।

বর্তমান নবগঠিত জেলা পরিষদের কমিটির বিষয় জানতে চাইলে রাজস্হলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান বলেন, বিগত দিনে এমন সুন্দর কমিটি আমরা কখনো পাইনি, সকল ত্যাগী নেতাকর্মীদের কে দিয়ে কমিটি গঠন করা হয়েছে।
দলের তৃণমূল নেতাকর্মী যা চাইছিলে তাই পেয়েছে, দুর্নীতি মুক্ত একটা জেলা পরিষদ হবে।
উক্ত কমিটির বিষয় রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বললে তারা একবাক্য বলেন অতুলনীয় কমিটি হয়েছে।
জেলা পরিষদের নবগঠিত কমিটির বিষয় জানতে চাইলে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব নাঈমুল ইসলাম রনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না
আপনারা দেখুন রাঙ্গামাটি বাসী দেখুক সকল ধর্মবর্ণ গোত্র নিয়ে একটি সুন্দর কমিটি গঠন করা হয়েছে, আশা করি রাঙ্গামাটিবাসীর মনো বাসনা পূর্ণ হবে।
জেলা পরিষদের সংবাদ প্রকাশের পর জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলাই চলছে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ।
বর্তমান জেলা পরিষদ কমিটির চেয়ারম্যান: হলেম দীপন তালুকদার ,
১৪ জন সদস্য তারা হলেন : শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ, চন্দ্রা চাকমা।