রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা–রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ানের এপিএস আলামিনের ক্ষমতার দাপটে দলের নেতা-কর্মী থেকে সাধারণ জনগণ সবাই অসহায় হয়ে পড়েছে। এপিএস আলামিনের কারণে এমপির সাথে দেখা করা যাচ্ছে না বলে গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙ্গামাটি পৌর বিএনপির তাঁতি দলের আহবায়ক অভিযোগ করে বলেন, `একটি সুপারিশের জন্য ৪ দিন ধরে এমপি মহোদয়ের কার্যালয়ে ঘুরেছি। কিন্তু এপিএস আলামিন ভিতরে যেতে দেয়নি। তাঁতি দলের আহবায়ক হয়েও দেখা পেলাম না।`
একই অভিযোগ করেছেন রাঙ্গামাটি জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, `এপিএস আলামিনের কারণে ত্যাগী নেতা-কর্মীরা আজ অবহেলিত। তাঁতি দলের আহবায়কই যদি ৪ দিন ঘুরে দেখা না পায়, তাহলে সাধারণ মানুষ যাবে কার কাছে?
স্থানীয়দের অভিযোগ, এপিএস আলামিন ছাড়া এমপি সাহেবের সাথে কারো সরাসরি কথা বলার সুযোগ নেই। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
এপিএস আল-আমিন সাধারণ জনগণের সঙ্গে খারাপ আচরণ করেন এমনকি সাংবাদিকের সঙ্গেও খারাপ আচরণ করেছেন বলে অভিযোগ আছে।
এ বিষয়ে জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদ – জেএসকেপি এর চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দীন রানা বলেন, `দলের অঙ্গসংগঠনের আহবায়কই যদি এমপির দেখা না পায়, এটা দলের জন্যও লজ্জার। সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের উচিত অবিলম্বে এপিএস কালচার বন্ধ করে জনগণের জন্য অফিসের দরজা খুলে দেওয়া। জেএসকেপি
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
