মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধে ভিক্ষুক মহিলাকে মারধর করে বাড়ি থেকে বিতাড়িত করার অভিযোগ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি—ময়মনসিংহের মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধর করে বাড়ি থেকে বিতাড়িত করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন মোছা. গোলেসা বেগম (৭০)। অভিযোগপত্র সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের বড়গ্রাম গ্রামের মৃত সিরাজের মেয়ে গোলেসা বেগমের সঙ্গে তার নাতি ও নাতির জামাইদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়, গোলসা বেগম দীর্ঘদিন ধরে তার মেয়ের বাড়িতে বসবাস করে আসছেন। তার মৃত মেয়ে জারিনা বেগমের নামে ৭ শতাংশ জমি রয়েছে। ওই জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। অভিযোগে আরও বলা হয়, গত ২৩ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে গোলেসা বেগমের বড় নাতির জামাই বিলাল হোসেন বিষয়টি মীমাংসার জন্য সেখানে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা বিলাল হোসেন কে চোখে ও নাকে ঘুষি মেরে ফুলা জখম করেন এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। পরে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে অভিযুক্ত হিসেবে বড়গ্রাম গ্রামের মো. মাসুদ (২২), মো. মারুফ (১৮), মোছা. সুমি (২০) ।গোলেসা বেগম অভিযোগে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেছেন। অভিযোগটি ২৫ আগস্ট ২০২৬ তারিখে করা হলেও অদ্যবধি পুলিশ ঘটনা স্থলে যায়নি। গোলেসা বেগম জানান আমি ভিক্ষা করে জিবিকা নির্বাহ করি আমার থাকার কোন যায়গা নাই। বর্তমানে আমি অন্যের বাড়িতে রাএি যাপন করতেছি। পুলিশ আমার অভিযোগের কোন ব্যবস্থা নিচ্ছেনা।