কয়রা (খুলনা) প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত–খুলনার কয়রায় অনলাইন জুয়ার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই কয়রা উপজেলার ভাগবা গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জিয়ারুল ইসলাম (২২), পিতা আব্বাস গাজী; মো. জাহিদুল ইসলাম (২০), পিতা মাসুদ সরদার; মো. আব্দুল আলিম গাজী (২১), পিতা কেনা গাজী; মো. আলী হোসেন (২১), পিতা শহিদুল গাজী; মো. সিফাত হোসাইন (২৪), পিতা আয়ূব আলী মোড়ল এবং মো. জাকারিয়া শেখ (২৫), পিতা নজরুল শেখ। তাঁদের সবার বাড়ি খুলনার কয়রা থানাধীন ভাগবা গ্রামের
এদিকে কয়রায় অনলাইন জুয়া ও মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
