রাঙ্গামাটি প্রতিনিধি–বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে সাব-ইন্সপেক্টর হতে ইন্সপেক্টর পদে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত নারায়ন চন্দ্র দাস কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
আজ ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
