ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি কথা বলায় হত্যার চেষ্টা মামলায় বাদীকে মামলা তুলে নিতে আগ্নেয়াস্ত্রের ছবি দেখিয়ে বাদীকে প্রাণনাশের হুমকি। এ ব্যাপারে মামলার বাদী ভুক্তভোগী আবু নাহিদ মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার বিবরণে জানা যায় বাদীর পৈত্রিক সম্পত্তি জালিয়াতি করে ব্যাংকে মর্গেজ করার প্রতিবাদ করায় গত ৮ আগষ্ট ২০২৬ বিকাল ৩টায় স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ এস এম গোলাম মোর্শেদ সাঈদ ও তার পার্টনার আতিকুর রহমান খান এর নেতৃত্বে দুল্লা ইউনিয়নের ছালড়া গ্রামের মৃত আব্দুল হক এর পুত্র সন্ত্রাসী ও সাবেক যুবলীগ নেতা মাহমুদ মোর্শেদ রাসেল সহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ বাদীকে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে হত্যার চেষ্টা করে। এই ব্যাপারে আবু নাহিদের স্ত্রী (শাহিদা আক্তার) মুক্তাগাছা থানায় মামলা করে। মামলা নং-৮, তারিখে ৭/৯/২০২৬, জি আর মামলা নং-১৮৯/২৬। পরবর্তীতে পুলিশ ঘটনা তদন্ত করে আসামীদের বিরুদ্ধে চার্জ শীট প্রদান করে। মামলার ধারা: ১৪৩/১৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩৫৪/১১৪/৫০৬/৩৪ চার্জ শীট দেওয়ার পর আসামীরা ক্ষিপ্ত হয়ে বাদীর পরিবারের মৎস খামারের অফিস এরিয়ার জায়গার জমিতে আসামীদের নিজেদের নামে সাইনবোর্ড লাগিয়েছে এবং সেই সাথে তাদের বিলের পৈতৃক ও ক্রয়সূতে পাওয়া মৎস চাষকৃত জলাভূমি বড়বিল নামে পরিচিত সেখানে তাদের দেওয়া লক্ষ লক্ষ টাকার মাছ প্রতিদিন বিক্রি করে যাচ্ছে। এবং প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে মামলা তুলে না নিলে ফিশারির অফিসের জায়গা জমি সহ মৎস চাষকৃত বিলের সমস্ত মাছ নিয়ে বিক্রি করে ফেলবে। নাহিদের সমস্ত জমি জবর দখল করে নিবে। দ্বিতীয়বার মাছ নিতে বাধা দিলে স-পরিবারকে মিছিলের মতো করে লোকজন নিয়ে গুলি করে প্রাণে মেরে ফেলবে এবং গন দুলাই বলে মারা গেছে বলে চালিয়ে নিবে। সেই সাথে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করবে। আসামী গোলাম মোর্শেদ সাঈদ ও রাসেল প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে বাদী নাহিদকে প্রকাশ্যে গণধোলাই দিয়ে হত্যা করবে। সম্প্রতি রাসেল গত আওয়ামী সরকারের আমলে ১নং দুল্লা ইউনিয়নের যুবলীগের সেক্রেটারী হিসেবে এলাকায় ত্রাসের রাজ্য কায়েম করে। সে সময়ের পিস্তল হাতে মিছিলের ছবি ডাক যোগে নাহিদের কাছে পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এর পিছনে ইন্দন জোগাচ্ছে একাধিক মামলার ফেরারি আসামী গোলাম মোর্শেদ সাঈদ, একাধিক ব্যাংক জালিয়াতি মামলার আসামী ও ঢাকা ধানমন্ডি এলাকার খুনে অভিযুক্ত এমপি চিত্র নায়ক ফেরদৌস এর ডান হাত হিসেবে খ্যাত ক্যান্টনমেন্ট এলাকার আতিকুর রহমান খান।
এমতবস্থায়, নাহিদ ও তার পরিবার দুইজন মানসিক প্রতিবন্ধী ভাই-ভাতিজি ও দুইজন শিশু বাচ্চা, ৯০ বছর বয়সী বৃদ্ধা মা উল্লেখিত বিবাদীগণের মারধরকৃত আহত স্ত্রী নিয়ে অবস্থান করছে। প্রতিনিয়ত প্রাণনাশের ভয়ে স্বাভাবিক চলাফেরাও করিতে পারছে না। উল্লেখিত বিবাদীগণেরা একখানা খামের ভিতর ০১ নং আসামীর হাতে থাকা অবৈধ পিস্তলের ছবি মিছিলের মতো লোকজন সহকারে নাহিদের বাড়িতে ভিন্ন নাম দিয়ে ডাকবিভাগের মাধ্যমে পাঠিয়ে দিয়ে প্রতিনিয়ত এই বলে হুমকি প্রদান করছে যে, তাকে যেখানে পাব সেখানেই প্রাণে মেরে লাশ গুম করে ফেলবে।
এব্যাপারে জরুরী ভিত্তিতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন অভিজ্ঞ মহল মনে করেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
