রূপান্তর বাংলায় নিউজ প্রকাশের পর কাপ্তাইয়ে অসুস্থ তনচংগ্যার পাশে দাঁড়ালো সেনাবাহিনী

রাঙ্গামাটি থেকে আব্দুর রাজ্জাক-রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার উত্তর দেবতাছড়ির অসহায় ইতিস তনচংগ্যার মানবিক সহায়তার আবেদন নিয়ে রূপান্তর বাংলায় সংবাদ প্রকাশের পর মানবিক সাড়া মিলেছে।

সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি নজরে আসে বাংলাদেশ সেনাবাহিনীর। রাঙ্গামাটির কাপ্তাইয়ে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা (কাপ্তাই জুন কমান্ডার) ভুক্তভোগী পরিবারের বিষয়ে রূপান্তর বাংলা পত্রিকার সম্পাদক এর নিকট থেকে খোঁজখবর নেন এবং পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। তিনি অসুস্থ ব্যক্তির মোবাইল নম্বর ও বর্তমান অবস্থান জানতে চান।

বর্তমানে অসুস্থ ইতিস তনচংগ্যা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগীর ঠিকানা: উত্তর দেবতাছড়ি, ওয়ার্ড নং-০১, ওয়াগ্গা ইউনিয়ন, কাপ্তাই, রাঙামাটি।
যোগাযোগ ও বিকাশ নম্বর: 01889963153 (Itis Tanchangya)

সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগে এলাকাবাসী ও রূপান্তর বাংলা পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।