নিজস্ব সংবাদদাতা চন্দ্রঘোনা রাঙ্গামাটি –আজ ১০ নভেম্বর ২০২৬, বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটের সময় চন্দ্রঘোনা থানা এলাকার বাঙ্গালহালিয়ার ব্যাপটিস্ট চার্চে দুস্যুতার ঘটনা ঘটে।
৪ জন দস্যুর মধ্যে ১ জনকে চার্চের লোকজন হাতেনাতে আটক করে। পরে চন্দ্রঘোনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা দামের প্রায় ৫ তোলা ওজনের ২টি স্বর্ণের আংটি ও দুস্যুতার কাজে ব্যবহৃত ১টি খেলনা পিস্তল জব্দ করে।
উপস্থিত উৎসুক জনতার মারধরে রফিক নামে ১ জন দস্যু গুরুতর আহত হয়। পরে একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার সময় ব্যাপটিস্ট চার্চের লোকজন তাকে কাপ্তাই থানাধীন বরইছড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
অপর ১ জন দস্যু চার্চের ২ লক্ষ টাকা সহ পালিয়ে যায়। বাইরে পাহারায় থাকা আরও ২ জন দস্যুও পালিয়ে যায়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
