চন্দ্রঘোনা (রাঙ্গামাটি) রূপান্তর বাংলা—রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন ২নং রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাইখালী বাজারে ভুয়া এনএসআই সদস্য পরিচয়ে টাকা নেওয়ার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।
আজ ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার রাইখালী বাজারের মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স নামক দোকানে এ ঘটনা ঘটে।
জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘ ৪ মাস যাবত প্রতি মাসে ১০,০০০/- টাকা করে এনএসআই সদস্য পরিচয় দিয়ে ওই দোকান থেকে টাকা নিচ্ছিল। আজ পুনরায় টাকা নিতে আসলে দোকানের মালিকের সন্দেহ হয়। পরে তিনি থানায় খবর দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে তাকে ভুয়া এনএসআই সদস্য হিসেবে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
আটককৃত ব্যক্তির পরিচয়:
নাম: মোহাম্মদ সাইদুর রহমান (৩০)
পিতা: মোহাম্মদ বাদশা মিয়া
মাতা: মোছাঃ ছকিনা বেগম
বর্তমান ঠিকানা: রোজারহাট, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম
স্থায়ী ঠিকানা: মানিকছড়ি (মুসলিম পাড়া), থানা-মহালছড়ি, জেলা-খাগড়াছড়ি
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
