বাঙ্গালহালিয়া ইউনিয়নকে উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান বাবু সানুমং মারমা

রাজস্থলী (আব্দুর রাজ্জাক)  রূপান্তর বাংলা—রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী বাবু সানুমং মারমা।

তিনি রাজস্থলী উপজেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব, অনুষ্ঠান এবং জনকল্যাণমূলক আয়োজনে তাঁর সরব উপস্থিতি দেখা যায়। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত ও আস্থাভাজন মুখ।

তিনি চান, বাঙ্গালহালিয়া ইউনিয়নকে একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে। এ লক্ষ্য সামনে রেখে শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সানুমং মারমা একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি শিক্ষানুরাগী এবং চাইল্ড কেয়ার মারমা স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক। দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রাখতে চান তিনি।

তাঁর নির্বাচনী ভাবনায় রয়েছে —
✅ ইউনিয়নের শিক্ষাব্যবস্থার উন্নয়ন
✅ অবহেলিত এলাকার যোগাযোগব্যবস্থা সহজ করা
✅ সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা
✅ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া

এ বিষয়ে সানুমং মারমা বলেন, “বাঙ্গালহালিয়া ইউনিয়নের উন্নয়নে আমি কাজ করতে চাই। ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নকে একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই। এ জন্য সবার দোয়া, সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।”