রূপান্তর বাংলা সংবাদদাতা—রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই বছরের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ার পর তাঁরা পুনরায় শিক্ষাকার্যক্রম শুরু করার বিষয়ে মেডিকেল পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
এ সময় ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা, জামাত-বিএনপির ছেলেপেলেরা তাঁদের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপরও চড়াও হয় হামলাকারীরা, পুলিশকে পিটিয়ে আহত করা হয়। প্রশাসনের কর্মকর্তারা সামনে থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
ছাত্রলীগের নেতা হওয়ার আগে তাঁরা শিক্ষার্থী। তাঁদের অবৈধভাবে বহিষ্কার করে জীবনের মূল্যবান দুই বছর নষ্ট করা হয়েছে। দুই বছর পরও তাঁদের স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরিয়ে দেওয়া হচ্ছে না।
এভাবে সারা দেশে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপর্যস্ত করার পরিণতি একদিন সংশ্লিষ্টদের বহন করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষার অধিকার হরণের জন্য ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
