সরকারি কর্মকর্তার কলার ধরে হেনস্থা: তীব্র ধিক্কার জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যানের

রূপান্তর বাংলা -নিজস্ব প্রতিবেদক–দায়িত্ব পালন করতে গিয়ে একজন সরকারি কর্মকর্তার কলার ধরে হেনস্থা করার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, একজন যুবক একজন কর্মকর্তার কলার ধরে আছেন। ছবিটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সর্বমহলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এক বিবৃতিতে চেয়ারম্যান বলেন, “আজকে যারা সরকারি দায়িত্ব পালন করছেন, তারা আজীবন একই পদে থাকবেন না। সরকার বদলাবে, সময় বদলাবে, কিন্তু রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের হয়ে কাজ করবেন। দায়িত্ব পালন করার কারণে যদি তাদের মবের শিকার হতে হয়, কলার ধরে অপমান করা হয়, তাহলে ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটবে না, তার কোনো গ্যারান্টি আছে?”

তিনি আরও বলেন, “বর্তমানে ৬৪ জেলায় কর্মরত এসপি, ডিসি ইউওনো ওসি সহ সকল সরকারি কর্মকর্তাদের এখনই এই ধরনের মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলা উচিত। চুপ থাকলে এই অপসংস্কৃতি থামবে না।”

বিবৃতিতে উদাহরণ টেনে তিনি বলেন, চট্টগ্রামের ডিসি হিসেবে দায়িত্ব পালন করা ইলিয়াস হোসেন বর্তমানে যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রের দায়িত্ব পালন করাই একজন কর্মকর্তার কাজ। সেই দায়িত্ব পালনের কারণে কাউকে হেনস্থা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চেয়ারম্যান বলেন, “দেশের সাধারণ জনগণ এই ধরনের অপমান, হেনস্থা ভালো চোখে দেখে না। সরকারি কর্মকর্তাদের সম্মান রক্ষা করা রাষ্ট্রের সবার দায়িত্ব। যারা ক্ষমতার দাপটে কলার ধরছেন, তারা ভুলে যাবেন না — সময় সবার একরকম যায় না।”

বর্তমান সময় যেসব জেলায় ডিসি এসপি বা উদ্বোধন কর্মকর্তা আছেন ভবিষ্যৎ ক্ষমতার পালাবদলে তাদের উপর যে এই অবস্থা হবে না তার কি গ্যারান্টি আছে?

তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে যাতে কোনো সরকারি কর্মকর্তাকে এভাবে হেনস্থার শিকার হতে না হয়, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান।

শেষে তিনি বলেন, সিদ্ধান্ত এখন সবার — মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ করবেন, নাকি চুপ থাকবেন!