ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছার মাদক সেবনকারীর হাতে গ্রাম পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ। এলাকাবাসী মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জরুরী আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ জুন রাতে দাওগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দায়িত্বরত গ্রাম পুলিশ মোফাজ্জল হোসেন দায়িত্ব পালনকালে দাওগাঁও খানবাড়ি সংলগ্ন মোড়ে আসলে একই গ্রামের শামছুল আলমের পুত্র সাকিব (২৫) অতর্কিত হামলা করে। এ সময় হামলাকারীর হাতে লৌহ ধাতব অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এতে তার মাথায় গুরুত্বর জখম হয়। উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করে।
সূত্রমতে, দাওগাঁও ইউনিয়নের দাওগাঁও, কাঠবওলা, কমলাপুর, খাজুলিয়া সহ ইউনিয়নের অধিকাংশ গ্রামেই মাদকে ছয়লাব। সন্ধ্যা হলেই মাদক সেবীদের আনাগোনা বেড়ে যায়। গ্রাম পুলিশ মোফাজ্জল মাদকসেবী সাকিবকে মাদক সেবনে সতর্ক করায় তার উপর ক্ষুদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে মোফাজ্জল বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ দেয়ার পর দাওগাঁও ইউনিয়নের গ্রাম পুলিশদের প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে মাদক সিন্ডিকেট। এ ব্যাপারে এলাকাবাসী মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের উপর ক্ষুদ্ধ। তারা অনতিবিলম্বে গ্রাম পুলিশের উপরে হামলাকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে পুলিশের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
