রূপান্তর বাংলা সংবাদদাতা—রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই বছরের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ার পর তাঁরা পুনরায় শিক্ষাকার্যক্রম শুরু করার বিষয়ে মেডিকেল পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এ সময় ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা, জামাত-বিএনপির ছেলেপেলেরা তাঁদের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপরও চড়াও হয় হামলাকারীরা, পুলিশকে পিটিয়ে আহত করা হয়। প্রশাসনের কর্মকর্তারা সামনে থাকলেও ...
বিস্তারিত »জাতীয়
বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান
রাঙ্গামাটি, ১২ নভেম্বর ২০২৬–আজ বুধবার রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত মোঃ আতিক উল্ল্যাহকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ...
বিস্তারিত »গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স
গোপালগঞ্জ সংবাদদাতা–শিক্ষার্থীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট জগতের সরাসরি সেতুবন্ধন তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত এ কনফারেন্সে দেশের বিভিন্ন খাতের ৮টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ...
বিস্তারিত »গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু
গোপালগঞ্জ: সংবাদদাতা—বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) মুচনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুচনা গ্রাম থেকে এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ আহমেদ, মুচনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাসুদ শেখ, বিএনপি ...
বিস্তারিত »মুক্তাগাছায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিটুলসহ গ্রেফতার ৫
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি–ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার অন্য চারজন হলেন—তারাটি ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি মেম্বার ফজলুল হক, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. রাশেদ, সায়িম খান ও ময়িন হোসেন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ...
বিস্তারিত »সুন্দরবনে বন অপরাধ কমেছে, ১০ মাসে ৪০৩ মামলা, গ্রেপ্তার ৩৯৬ জন
কয়রা খুলনা প্রতিনিধি: তৌহিদুর রহমান শান্ত সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের নিয়মিত টহল, নজরদারি ও ধারাবাহিক অভিযানে বন অপরাধের প্রবণতা কমেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে বন অপরাধের দায়ে ৪০৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৩৪ জন আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছে বন বিভাগ। ...
বিস্তারিত »চন্দ্রঘোনায় ব্যাপটিস্ট চার্চে দুস্যুতা, গণপিটুনিতে ১ দস্যু নিহত
নিজস্ব সংবাদদাতা চন্দ্রঘোনা রাঙ্গামাটি –আজ ১০ নভেম্বর ২০২৬, বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটের সময় চন্দ্রঘোনা থানা এলাকার বাঙ্গালহালিয়ার ব্যাপটিস্ট চার্চে দুস্যুতার ঘটনা ঘটে। ৪ জন দস্যুর মধ্যে ১ জনকে চার্চের লোকজন হাতেনাতে আটক করে। পরে চন্দ্রঘোনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা দামের প্রায় ৫ তোলা ওজনের ২টি স্বর্ণের আংটি ও দুস্যুতার কাজে ব্যবহৃত ১টি ...
বিস্তারিত »কর্ণফুলীতে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা পরিচয়দানকারী আবছার ও ছেলেকে গণধোলাই
কর্ণফুলী চট্টগ্রাম সংবাদদাতা—ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, মালামাল ভাঙচুর ও তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ; থানায় লিখিত অভিযোগ- চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হামলার অভিযোগে বিএনপি নেতা পরিচয়দানকারী নুরুল আবছার ও তার ছেলে মো. সৌরভ গণধোলাইয়ের শিকার হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার শিকলবাহা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে এস আলমের মেলার মাঠে এ ঘটনা ঘটে। এ সময় দেশীয় ...
বিস্তারিত »গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
গোপালগঞ্জ সংবাদদাতা—গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, দেশব্যাপী ছাত্রধর্মঘটের কর্মসূচিকে ঘিরে সকালে টুঙ্গিপাড়া মোড়ে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা সমবেত হন। তাদের অনেকের হাতেই ...
বিস্তারিত »ভুয়া এনএসআই পরিচয়ে ৪ মাস ধরে চাঁদাবাজি, রাইখালী বাজারে হাতেনাতে আটক ১
চন্দ্রঘোনা (রাঙ্গামাটি) রূপান্তর বাংলা—রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন ২নং রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাইখালী বাজারে ভুয়া এনএসআই সদস্য পরিচয়ে টাকা নেওয়ার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। আজ ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার রাইখালী বাজারের মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স নামক দোকানে এ ঘটনা ঘটে। জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘ ৪ মাস যাবত প্রতি মাসে ১০,০০০/- টাকা করে এনএসআই সদস্য ...
বিস্তারিত »
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
