তারাকান্দায় অবৈধ বিদ্যুৎ সংযোগে বাধা দেওয়ায় পিতা বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে প্রাষন্ড পুত্র

আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ–ময়মনসিংহের তারাকান্দা অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় বাধা দেওয়া পিতা বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে প্রাষন্ড পুত্র,
জানা গেছে, উপজেলা কাকনি ইউনিয়নের দাদরা গ্রামের ইদ্রিস আলীর পুত্র আব্দুল হাদি (৪৮)
দীর্ঘদিন যাবত অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে তার পিতা ইদ্রিস আলী বাধা দিলে শত্রুতা পোষণ করিতে থাকে ।
২৪ জানুয়ারি শনিবার সকালে আব্দুল হাদী তার পিতা ইদ্রিস আলীর চৌচালা টিনের ঘর ও গোয়াল ঘরে অগ্নিসংযোগ করে। এতে ধান চাল সহ ঘরের আসবাবপত্রসহ পুড়ে ১০ লক্ষদিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম লিডার রকিবুল ইসলাম জানান পুত্রের দেওয়া আগুনে পিতার বসত ঘরসহ দুটি ঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ইদ্রিস আলী জানান তার তিন পুত্র আব্দুল হাদী,আব্দুল কাদির ও আব্দুল কুদ্দুস মিলে দীর্ঘদিন যাবত নানানভাবে অত্যাচার ও নির্যাতন করিতে থাকে। এবং অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছে এ নিয়ে প্রতিবাদ করলে তার পুত্রগণ ক্ষিপ্ত হয়ে বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়েষ এতে তার ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ইদ্রিস আলীর আরেক পত্র আব্দুল মজিদ জানান দীর্ঘদিন যাবত তার বড় ভাইয়েরা তার পিতাকে নানান ভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। তারাকান্দা থানার এসআই দেলোয়ার হোসেন জানান বিষয়টি আইনের প্রক্রিয়াধীন রয়েছে।