সাংবাদিকদের সঙ্গে মন্ত্রীর মত বিনিময় চাইলেন সকলের সহযোগিতা-দীপেন দেওয়ান

সাংবাদিকদের সঙ্গে মন্ত্রীর মত বিনিময় চাইলেন সকলের সহযোগিতা-দীপেন দেওয়ান
রাঙ্গামাটি থেকে মোহাম্মদ সেলিম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি-এর সঙ্গে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি এডভোকেট মোহাম্মদ মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, এবং রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।