ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার– ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বোরো ধানের চারা উৎপাটন ও পাটক্ষেতের ক্ষতিসাধন ও চারা গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, মুক্তাগাছার বন্দগোয়ালীয়া গ্রামের জালাল উদ্দিনের পুত্র আবু তাহেরের ক্রয়কৃত জমির রোপা বোরো ক্ষেতের ৫শতাংশ জমির ধানচারা উৎপাটন করে পাশে আয়মন নদীতে ফেলে দেয়। গত বুধবার দিবাগত রাত ১১টায় একই গ্রামের আহতাব, এনামুল, আবু সাঈদ ও মোতালেবের নেতৃত্বে ১৫-২০জনের একটি সংঘবদ্ধ দল প্রতিহিংসামুলকভাবে আবু তাহেরের রোপিত ধানের চারা উপড়ে ফেলে।একই দাগে অবস্থিত ৩শতাংশ জমির পাটক্ষেত নষ্ট করে ফেলে এবং আয়মন নদীর তীরে তার জমিতে রোপিত আটটি গাছ কেটে ফেলে। উল্লেখ্য ,আবু তাহের উক্ত জমি ক্রয় করার পর এনামুলগংরা বিরোধ সৃষ্টি করে। তাহের বিজ্ঞ আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত জমির উপর ১৪৪ধারা জারি করেন এখনও যাহা বহাল রয়েছে। তাছাড়া তার জীবনের উপর হুমকি দেয়ায় তিনি আদালতে ১০৭ ও ১১৭ ধারায় মামলা করলে আসামী আবু সাঈদ, সিরাজুল ইসলাম, মাহতাব উদ্দিন ও মোতালেব বিজ্ঞ আদালতে অঙ্গীকার নামা দিয়ে ছাড়া পেয়ে আসে। আদালত থেকে অঙ্গীকার করে এসে পুনরায় আবু তাহেরকে বিভিন্ন ভাবে ক্ষতি করতে তৎপর থাকে। এরই ধারাবাহিতায় গত বুধবার রাতে সংঘবদ্ধ দল নিয়ে তার বোরো জমির ধানের চারা উৎপাটন করে নদীতে নিক্ষেপ, পাটক্ষেতের ক্ষতি এবং গাছের চারা কর্তন করে। এ ব্যাপারে আবু তাহের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
৫ মার্চ ২০২৬
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
