
নরসিংদী প্রতিনিধি : সাংবাদিক শাহিন আহমেদ।।
কাউয়াদী গ্রামে শিশুদের বাজি নিয়ে খেলতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে খড়-কুটার একটি বড় পাড়ায়, এতে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কয়েকজন শিশু খেলতে খেলতে বাজি ফুটাতে শুরু করে। একপর্যায়ে সেই বাজির আগুন পাশের খড়-কুটার স্তূপে লেগে যায়। শুষ্ক খড়ের কারণে অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো খড়-কুটার পাড়া আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
তবে এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সৌভাগ্যবশত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা এড়াতে শিশুদের বাজি বা আগুন নিয়ে খেলাধুলা থেকে বিরত রাখতে অভিভাবকদের আরও সতর্ক হওয়া জরুরি।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
