জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংগঠনের গঠনতন্ত্র মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের এক সভায়।
শুক্রবার (২৯ মে ২০২৬) রাঙামাটি শহরের আসামবস্তী এলাকার রুপন টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, রাঙামাটি জেলা কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সংগঠনের মাধ্যমে পাহাড়ে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গঠনতন্ত্র অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তারা।
এ সময় পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সংগঠনের পাশে থেকে ঐক্য বজায় রাখারও আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিক্ষক পংকজ কুসুম বড়ুয়া, কাউখালী উপজেলা সভাপতি ও রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি কনিষ্ঠ বড়ুয়া, জেলা কমিটির সহ-সভাপতি নয়ন বিকাশ বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, জেলা কমিটির অর্থ সম্পাদক ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, রাঙামাটি পৌর কমিটির আহ্বায়ক ও জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সনেট চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক স্বদেশ বড়ুয়া এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রন্টি বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
