নিজস্ব প্রতিবেদক, বান্দরবান—
১৪ আগস্ট ২০২৬, রূপান্তর বাংলা
বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী বলেছেন, “সরকারি সাহায্য-সহযোগিতা শুধুমাত্র প্রকৃত গরিব ও অসহায় মানুষরাই পাবে। দলীয় বিবেচনায় কেউ যেন বঞ্চিত না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার নিজ বাসভবনে রূপান্তর বাংলার সম্পাদক ও জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন রানা এর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মাদক ও সন্ত্রাস দমনে
সাংসদ বলেন, “বান্দরবান সীমান্তবর্তী জেলা। এখানে মাদক চোরাচালানের প্রবণতা রয়েছে। তবে প্রশাসন, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকের ভয়াবহ ছোবলের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে মাদক নির্মূল কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনে গণ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।”
স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বিষয়ে সংসদ সদস্য বলেন
পাহাড়ি অঞ্চলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও অন্যান্য রোগের প্রাদুর্ভাবে, “স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও সচেতনতা কার্যক্রম চালানোর জন্য।”
বিগত বন্যা ও দুর্যোগ মোকাবিলায় দল ও নিজের ভূমিকা নিয়ে বলেন
বিগত দিনের বন্যায় বান্দরবানের ক্ষয়ক্ষতির কথা স্মরণ করে সাচিং প্রু জেরী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে
“সেই সময় আমি নিজে মাঠে ময়দানে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি পার হয়ে ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজ করেছি। আমার সাথে আমার দলের একনিষ্ঠ নেতাকর্মীরা ছিল তারাও দিন রাত পরিশ্রম করেছে নিশ্চয়ই তা আপনাদের মনে আছে,
ভবিষ্যতে ক্ষয়ক্ষতি কমাতে নদী খনন ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও দলীয় শৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমার নিকট বিভিন্ন লোক অভিযোগ করেছে। দলীয় লেবাসের আড়ালে একজন লোক দুই তিন জায়গা থেকে সাহায্য পায়। আমি স্পষ্ট করে বলছি, যারা সাহায্য-সহযোগিতা পায়নি, সেই সঠিক গরিবরাই যেন সাহায্য পায়। কেউ যেন বিভিন্ন জায়গা থেকে ডাবল সাহায্য না পায় সেটা আপনাদের দেখতে হবে। কোনো গরীব অসহায় যেন খালি হাতে ফিরে না যায়।”
তিনি আরও বলেন, “দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশ দিয়েছি। যদি কারো বিরুদ্ধে অনিয়ম, চাঁদাবাজি, ভূমি দখল ইত্যাদির সঠিক অভিযোগ আসে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। দলের নাম ভাঙিয়ে কাউকে অপকর্ম করতে দেওয়া হবে না।”
মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে সাংসদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের
ন্যায় ও ইনছাব ভিত্তিক স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যে ৩১ দফা দিয়েছে সেই দফা বাস্তবায়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটন খাতে বান্দরবানে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বান্দরবানকে আমরা শান্তির জেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
সাক্ষাৎকার শেষে রূপান্তর বাংলার সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রানা বান্দরবানের উন্নয়ন ও স্বচ্ছতায় সাংসদের এই অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। (জেএসকেপির)
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
