বিশেষ প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী স্ট্যান্ড এলাকায় সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে আহত হয়েছেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম।
জানা যায়, গত ৮ জুন ২০২৬ তারিখে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার পথে বনানী স্ট্যান্ড এলাকায় একটি সিএনজিতে অবস্থান করছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকা সিএনজিটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় তার চোখে গুরুতর আঘাত লেগেছে। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চোখে অস্ত্রোপচার করা হয়েছে এবং সাতটি সেলাই দিতে হয়েছে। উন্নত চিকিৎসার অংশ হিসেবে তার পরবর্তী চিকিৎসা কার্যক্রমও চলমান রয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করেন। তারা আহত সাংবাদিকের আশু আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সাংবাদিক আরিফুল ইসলামের দ্রুত সুস্থতা ও কর্মস্থলে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
