দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনে মুক্তিযোদ্ধা মনীষ দেওয়ানকে চায় জনগণ”

রাঙ্গামাটি  প্রতিনিধি—রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নতুন নেতৃত্বের জন্য পাহাড়ি-বাঙ্গালি সকল শ্রেণির মানুষের মুখে এখন একটাই নাম – বীর মুক্তিযোদ্ধা লেফট্যানেন্ট কর্নেল অব. মনীষ দেওয়ান।

৭১-এর রণাঙ্গনের বীর। রাঙ্গামাটির মাটিতে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারীদের একজন। দীর্ঘ সেনা জীবনে সততা ও সাহসের স্বাক্ষর রাখা এই মানুষটি আগেও জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাহাড়ের সাধারণ মানুষের দাবি একটাই। স্বজনপ্রীতি নয়, দুর্নীতি নয়। চাই একজন অভিভাবক। চাই একজন সৎ, অভিজ্ঞ ও আপসহীন নেতৃত্ব।

স্থানীয় এক বাঙ্গালি ব্যবসায়ী বলেন, “উনার সময়ে আমরা কোনো হয়রানির শিকার হইনি। সবার জন্য দরজা খোলা ছিল।”
একজন পাহাড়ি শিক্ষক বলেন, “মনীষ স্যার পাহাড়ের কষ্ট বোঝেন। উনিই পারবেন সম্প্রীতি ফিরিয়ে আনতে।”

রাঙ্গামাটিবাসীর বিশ্বাস, জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করে, পাহাড়ে শান্তি ও প্রকৃত উন্নয়ন ফিরিয়ে আনতে মনীষ দেওয়ানের বিকল্প নেই।

পাহাড়ের মানুষ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে–মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টির প্রতি -রুপান্তর বাংলা