এম এ রাশেদ চৌধুরী: চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল ৮টা ২০ মিনিটে বাঁশখালী থানাধীন চট্টগ্রাম–পেকুয়া আঞ্চলিক সড়কের দক্ষিণ জলদী এলাকার মহাজনঘাটাস্থ শ্যামল দাশের চায়ের দোকানের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ধূসর ও টিয়া রঙের একটি হরনেট মোটরসাইকেল থামিয়ে চালক ও আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের দখল ও হেফাজত থেকে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের বাসিন্দা মো. পারভেজ মোশারফ ওরফে পারভেজ (২৫) এবং একই এলাকার খোরশেদুল আলম (২৪)।
পুলিশের তথ্য অনুযায়ী, পারভেজ মোশারফের পিতার নাম মৃত রহমত আলী এবং খোরশেদুল আলমের পিতার নাম জসিম উদ্দিন।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
