দীঘিনালায় কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ সদস্য ধনেস্বর ত্রিপুরা

খাগড়াছড়ি থেকে আব্দুল কাদের—খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর শাখার সাধারন সম্পাদক, বিশিষ্ঠ শিক্ষানুরাগী ধনেস্বর ত্রিপুরা দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান, আবাসিক হোস্টেল ও শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাবারের মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
​পরিদর্শনকালে জেলা পরিষদ সদস্য বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলে তাদের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি আবাসিক হোস্টেলের আবাসন ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের পরিবেশন করা দুপুরের খাবারের মান সরেজমিনে পরীক্ষা করেন।
​শিক্ষার্থীদের জন্য ঠিকাদার কতৃক সরবরাহকৃত সুষম খাদ্য নিশ্চিতকরণ এবং পড়াশোনার উপযোগী মনোরম পরিবেশ বজায় রাখায় তিনি বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
​এ সময় শিক্ষার্থীদের পরামর্শ প্রদানকালে ধনেস্বর ত্রিপুরা বলেন, “পাহাড়ের প্রান্তিক অঞ্চলের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার ও জেলা পরিষদ বদ্ধপরিকর। কাঁঠালতলী আবাসিক প্রাথমিক বিদ্যালয় যেভাবে মানসম্মত শিক্ষা ও সুষম পরিবেশ বজায় রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষার এই ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
​পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, উপস্থিত ছিলেন। বিদ্যালয়টির শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ বজায় রাখায় স্থানীয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ জেলা পরিষদ সদস্যের এই পরিদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।