আওয়ামীলীগের দোসর জুরাছড়ি থানার এসআই শাহআলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ

রাঙ্গামাটি, ৩০ আগস্ট ২০২৬, রূপান্তর বাংলা
রাঙ্গামাটি জেলার জুরাছড়ি থানার এসআই শাহআলমের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, তিনি বিভিন্ন মামলার বাদী ও আসামীর কাছ থেকে টাকা গ্রহণ করে আদালতে উল্টাপাল্টা রিপোর্ট দিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, এসআই শাহআলম মামলা তদন্তের নামে উভয় পক্ষের কাছ থেকে টাকা দাবি করেন। টাকা না দিলে মামলাকে দুর্বল করে দেওয়া হয়। আর টাকা দিলে মামলার রিপোর্ট নিজের মতো করে সাজিয়ে কোর্টে পাঠানো হয়।

অভিযোগকারীদের দাবি, এসআই শাহআলম পূর্বে আওয়ামীলীগের দোসর হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং ক্ষমতার অপব্যবহার আগের চেয়ে বেড়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, `মামলা দিয়েছি বিচারের জন্য। এখন দেখি বিচারকের আগে এসআই সাহেবের কাছেই বিচার কিনতে হয়।`

আরেকজন বলেন, `গরিব মানুষ কোথায় যাবে? থানায় গেলে আগে টাকার কথা বলে।`

এ বিষয়ে জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদ – জেএসকেপি এর চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দীন রানা বলেন, `পুলিশ জনগণের বন্ধু হওয়ার কথা। কিন্তু এসআই শাহআলমের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য হলে এটা রাষ্ট্রের জন্য লজ্জা। পুলিশ প্রশাসনের উচিত অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।`

তিনি আরও বলেন, `মামলা বাণিজ্য বন্ধ না হলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।`

এ ব্যাপারে এসআই শাহআলমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।