সংবাদ শিরোনাম

মুক্তাগাছায় জাতীয় পার্টির নেতার পদত্যাগ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির বড়গ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল রবিবার বিকালে লিখিতভাবে উপজেলা জাতীয় পার্টি সভাপতি বরাবর তার পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্রে সাংসারিক ও ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়েছেন। তিনি জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ সাধারণ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।