চন্দ্রঘোনায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ: “মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি”

রুপান্তর বাংলা রাঙ্গামাটি প্রতিনিধি—-বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার উদ্যোগে বাঙ্গালহালিয়া ইউনিয়নে বিশাল মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বাঙ্গালহালিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি অনুষ্ঠিত হয়। র‍্যালীতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, পুলিশ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‍্যালীতে উপস্থিত ছিলেন:
রাজস্থলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন, বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালীর ব্যানারে লেখা ছিল “মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি” বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

চন্দ্রঘোনা থানার ওসি বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জনগণের সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়”।