
জাতীয় পত্রিকার রূপান্তর বাংলা: নিউজ এডিটর শাহিন আহাম্মেদ।
নরসিংদী জেলার পলাশ থানাধীন কাউয়াদী গ্রামে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শাহীন আহমেদ জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী শাহীন আহমেদ জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার সহ-সম্পাদক ও রূপান্তর বাংলা’র এডিটর হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী জানান, গত ৩০ আগস্ট ২০২৫ ইং, সন্ধ্যা ৭ টার দিকে মোঃ সজিব খান ও রিয়াদের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মোটা অংকের চাঁদা দাবি করে।
শাহীন আহমেদ বলেন, “চাঁদা দিতে অস্বীকার করায় তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমাকে খুন করার চেষ্টা চালায় এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। সন্ত্রাসীরা সরাসরি বলে গেছে, রাস্তায় চলাফেরার সময় চোখে পড়লেই খুন করে নদীতে ভাসিয়ে দেবে।”
এসময় আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। একজন পেশাদার সাংবাদিকের উপর এভাবে হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।
এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভুক্তভোগী সাংবাদিক এ ঘটনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
