কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা—চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জেলা প্রশাসকের আয়োজনে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩টার সময় উপজেলার অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
এসময় প্রধান অতিথি বলেন, বর্তমানে ডেঙ্গু একটি মরণ ব্যাধির নাম। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছি সবখানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। ডেঙ্গু থেকে বেঁচে থাকার জন্য প্রথমে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কি কারণে ডেঙ্গু রোগ বিস্তার লাভ করে সে সম্পর্কে জানতে হবে এবং এ রোগে আক্রান্ত হলে করণীয় কি তাও জানতে হবে।
তিনি আরো বলেন, ডেঙ্গু থেকে বাঁচার জন্য চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজন সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আলী আব্বাস, সদস্য ছালে জহুর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজি ওসমান, উপজেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
