শহীদ জিয়ার আদর্শের সৈনিক বাবুল মিয়া ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী

রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রাজস্থলী উপজেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া।

দীর্ঘ ২৬ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। ২০০০ সালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু। পরবর্তীতে ২০০১ ও ২০০৭ সালে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং ২০১০ সাল থেকে টানা দুইবার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এই নেতা বলেন, “বিগত স্বৈরাচার সরকারের আমলে একাধিকবার কারাবরণ করেছি। আমার পরিবার বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত।

তিনি আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচনে দল যদি তাকে ধানের শীষের দলীয় মনোনয়ন দেয়, তবে তিনি বাঙ্গালহালিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মতে, বাবুল মিয়া একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা।