Author Archives: Administrator

সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে বিদেশি পিস্তলসহ এক অস্ত্রধারী গ্রেফতার

এম এ রাশেদ চৌধুরী:—চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগের টিম নং-৩১-এর একটি বিশেষ অভিযানে একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তলসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ১৮ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (উত্তর) বিভাগের একটি আভিযানিক দল বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো কামারাবাদ মোড়স্থ “পপুলার মেডিকেল হল” ফার্মেসির সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন চট্টগ্রাম-থ-১৪-৫০২৭ নম্বরের একটি ...

বিস্তারিত »

বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

জাহাঙ্গীর, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটিতে মুজদ্দেদ-ই-আলফেসানী একাডেম উচ্চ বিদ্যালয়ে বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ এবং জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জনকারী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া, নবীন শিক্ষার্থীদের বরণ এবং টানা সাতবার জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী তাজিম রহমানকে ক্রেস্ট প্রদান ...

বিস্তারিত »

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

রুপান্তর বাংলা বান্দরবান, ১৬ এপ্রিল ২০২৬–পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা রক্ষায় এসব অপরাধের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন করা হবে। গতকাল বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ...

বিস্তারিত »

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক ও কারবারী গ্রেফতার-02

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি—-১৫ এপ্রিল ২৬ খ্রি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি রিজার্ভ বাজার ও কালিন্দীপুর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক কারবারী ০১। মোঃ জাহেদুল আলম (২২), পিতা- মৃত জাহাঙ্গীর আলম, মাতা- সুলতানা বেগম, সাং- রিজার্ভ বাজার ...

বিস্তারিত »

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাহাঙ্গীর, জেলা প্রতিনিধি : চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। রঙ-তুলির মাধ্যমে বাংলা সংস্কৃতি, পহেলা বৈশাখের ঐতিহ্য ও গ্রামীণ জীবনের নানা চিত্র ফুটিয়ে তোলে শিক্ষার্থীরা। বিচারকদের রায়ে ...

বিস্তারিত »

মুক্তাগাছায় হৃদয়ে ৮৮ সমাজসেবা সংসদের ফ্রি হেলথ ক্যাম্প

ময়মনসিংহ প্রতিনিধি;—-ময়মনসিংহের মুক্তাগাছায় ‘হৃদয়ে ৮৮ সমাজসেবা সংসদ’-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহরের সারপট্টি রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে প্রায় সাড়ে ৩শ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের রক্তচাপ, ওজন, পাল্স, রক্তে শর্করা (আরবিএস) ও রক্তের গ্রুপ নির্ণয়সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়াও প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা ...

বিস্তারিত »

তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধিঃ—ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম (৪৫)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৪ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় তারাকান্দা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমিনুল ইসলাম ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার বানিহালা গ্রামের বাসিন্দা। তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল জানান, জামালপুর জেলার জহিরুল ইসলামের দায়ের করা এনআই অ্যাক্ট মামলায় আসামি আমিনুল ইসলামের ৬ মাসের ...

বিস্তারিত »

মুক্তাগাছায় বর্নিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি;—ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক হয়ে পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ...

বিস্তারিত »

অসহায় বিচার প্রার্থীগণ সিনিয়র সহকারী জজ নেই ৯ মাস: ভেঙে পড়ার পথে দেওয়ানি বিচারব্যবস্থা

রূপান্তর বাংলা -সংবাদদাতা—বান্দরবান পার্বত্য জেলায় দীর্ঘ ৯ মাস ধরে সিনিয়র সিভিল জজের পদ শূন্য থাকায় দেওয়ানি বিচারব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এতে করে জেলার হাজার হাজার বিচারপ্রার্থী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জানা গেছে, জেলার একমাত্র দেওয়ানি আদালত—জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত সিনিয়র সিভিল জজ আদালতে গত নয় মাস ধরে কোনো বিচারক নেই। সর্বশেষ দায়িত্বে থাকা সিনিয়র সিভিল জজ ...

বিস্তারিত »

প্রসূতির মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগে ক্ষোভ, তদন্ত দাবি

আব্দুল কাদের রুপান্তর বাংলা—চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত প্রসূতির পরিবারের সদস্যরা জানান, স্বাভাবিক প্রসবের জন্য তাকে সন্দ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। প্রসবকালীন সময়ে হঠাৎ জটিলতা দেখা দিলে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরিবারের অভিযোগ, পরিস্থিতি গুরুতর ...

বিস্তারিত »