Author Archives: Administrator

রাজস্থলীতে টেন্ডার ছাড়াই সরকারি কবরস্থানের ১৪ লাখ টাকার গাছ ৭ লাখে বিক্রি, বৈধ কাগজ দেখাতে পারছে না প্রিন্স”

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: –রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর ১৯৮৩ সালে সরকার কর্তৃক সেটেলমেন্টে বসবাসরত সকল বাঙ্গালীদের জন্য বরাদ্দকৃত ৫ একর সরকারি কবরস্থানের ৪২ বছরের পুরনো পদ্মাবতী গাছ টেন্ডার ছাড়াই ৭ লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে। নতুন সরকার আসার দুই মাসের মধ্যেই ৭ সদস্যের ৩টি পকেট কমিটি বানিয়ে ১৪ লাখ টাকার সরকারি সম্পদ ৭ লাখে লেনদেন হয়েছে বলে অভিযোগ। *রূপান্তর ...

বিস্তারিত »

চট্টগ্রামে ভয়ংকর‘জেল বাণিজ্য’সিন্ডিকেট: টাকা দিলে মুক্তি, না দিলেই‘শোন অ্যারেস্ট!

অনুসন্ধানী প্রতিবেদক-রুপান্তর বাংলা চট্টগ্রামের আদালত ও কারাগার ঘিরে গড়ে উঠেছে এক শক্তিশালী ও ভয়ংকর ‘বাণিজ্য সিন্ডিকেট’। অভিযোগ উঠেছে, চব্বিশের পটপরিবর্তনের পর কারাগারে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেট করে এই সিন্ডিকেট কোটি কোটি টাকার বাণিজ্য চালাচ্ছে। সূত্র বলছে, টাকা দিতে পারলে মিলছে মুক্তি, আর চাহিদা মতো টাকা না দিলেই কপালে জুটছে একের পর এক নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’। এই অমানবিক ও ...

বিস্তারিত »

চোখে গুলি, মৃত্যুর সঙ্গে লড়ছে রেশমা—হাসপাতালে ছুটলেন মানবিক ডিসি জাহিদ

রাশেদ চৌধুরী চট্টগ্রাম থেকে —আইসিইউর দরজার সামনে তখন নীরব আতঙ্ক। ভেতরে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ছে ১২ বছরের এক শিশু। চোখের নিচ দিয়ে ঢুকে যাওয়া গুলি তার মস্তিষ্কের বড় অংশ ক্ষতিগ্রস্ত করেছে। পাশে কান্নায় ভেঙে পড়া পরিবার। হাসপাতালের করিডোরজুড়ে উৎকণ্ঠা আর অসহায় অপেক্ষা। ঠিক এমন সময় সেখানে উপস্থিত হন সারা দেশে “মানবিক ডিসি” হিসেবে পরিচিত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ...

বিস্তারিত »

রাজস্থলী প্রেসক্লাব কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির আলোকে যে সংবাদ প্রকাশিত হয়েছে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রুপান্তর বাংলা ডেক্স— গত ৬ মে রুপান্তর বাংলা পত্রিকায় রাজস্থলী প্রেসক্লাব কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির আলোকে আমি মোঃ আইয়ুব চৌধুরীর নামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ প্রকাশের পূর্বে আমার কোনো বক্তব্য গ্রহণ কিংবা আমার সাথে ন্যূনতম যোগাযোগ না করেই একপাক্ষিকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার সুস্পষ্ট পরিপন্থী। আমি দীর্ঘদিন ধরে ...

বিস্তারিত »

সফিপুর কবরস্থান কেলেঙ্কারি ধামাচাপা দিতে মিথ্যা স্বাক্ষর সংগ্রহের অভিযোগ* *প্রশাসন নড়েচড়ে বসার পর আইনের হাত থেকে বাঁচতে মরিয়া অভিযুক্ত*

মোশারফ হোসেন, রাঙামাটি প্রতিনিধি:–রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সফিপুর সরকারি কবরস্থানের ৭ লক্ষ টাকার গাছ টেন্ডারবিহীন বিক্রির সংবাদ *রূপান্তর বাংলায়* প্রকাশের পর স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে। এরই ধারাবাহিকতায় আইনের হাত থেকে বাঁচতে অভিযুক্ত *মিজানুর রহমান প্রিন্স* এখন মরিয়া হয়ে উঠেছেন। সূত্র জানায়, নিউজ প্রকাশের পর থেকে প্রিন্স এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর সংগ্রহ করছেন। কাগজে কী ...

বিস্তারিত »

দাখিল পরীক্ষার্থীকে জিন তাড়ানোর নামে ধর্ষণ-হাকিম রেজাউল করিম হুজুর গ্রেফতার 

রুপান্তর বাংলা ডেক্স—বগুড়া শহরের নামাজগড় এলাকায় জিন তাড়ানোর কথা বলে এক দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাকিম রেজাউল করিম (৪০) হুজুর নামে এক ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ​অভিযুক্ত রেজাউল করিম হুজুর নামাজগড় এলাকায় ‘আশ-সিফা দাওয়া খানা’ নামে একটি প্রতিষ্ঠান খুলে কবিরাজি ও ঝাড়ফুঁকের আড়ালে অপচিকিৎসা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে। ...

বিস্তারিত »

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন রাজস্থলীর নাইমুল ইসলাম রনি

রাজস্থলী থেকে আব্দুর রাজ্জাক—দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক পথচলায় তৃণমূল থেকে উঠে এসে রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রাজস্থলীর ছাত্রনেতা নাইমুল ইসলাম রনি। গত ২ মে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাঙামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি হিসেবে মোঃ অলি আহাদ ...

বিস্তারিত »

কবরস্থানের গাছ বিক্রির নিউজ প্রকাশের পর ইউনিয়ন আনসার কমান্ডারকে প্রাণনাশের হুমকি

রূপান্তর বাংলা ডেস্ক, রাঙামাটি—-রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার সফিপুর সরকারি কবরস্থানের গাছ টেন্ডার ছাড়াই বিক্রি এবং ৭ লক্ষ টাকা আত্মসাতের পাঁয়তারার বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন রাঙামাটির সাংবাদিক মোঃ সেলিম ও বিশেষ প্রতিনিধি আব্দুল কাদের। সংবাদ প্রকাশের পরপরই গাছ বিক্রির সাথে জড়িতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার তলব করেন। তলবের পর কী আলোচনা হয়েছে তা জানা না গেলেও, ...

বিস্তারিত »

রাজস্থলী প্রেস ক্লাব থেকে এক সদস্য আজীবন বহিস্কার ও অবাঞ্চিত ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি,,,রুপান্তর বাংলা—-রাঙ্গামাটি জেলার রাজস্থলী প্রেস ক্লাব থেকে এক সদস্যকে আজীবন বহিষ্কার ও অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩১ এপ্রিল) রাজস্থলী প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির অনুষ্ঠিত সভায় জানানো হয়, বহিষ্কৃত সদস্য আইয়ুব চৌধুরী প্রেস ক্লাব থেকে বর্তমান নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও ক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই ...

বিস্তারিত »

রাজস্থলীতে সরকারি কবরস্থানের গাছ বিক্রিতে অনিয়ম: ১৪ লাখের সম্পদ ৭ লাখে লেনদেন, প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন

বিশেষ প্রতিনিধি  আব্দুল কাদের –রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামে অবস্থিত একমাত্র সরকারি কবরস্থানের মূল্যবান গাছ টেন্ডার ছাড়াই গোপনে বিক্রি করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কথিত কবরস্থান কমিটির বিরুদ্ধে। সেইসাথে স্থানীয় প্রশাসনের কতিপয় কর্মকর্তার নীরবতা ও পরোক্ষ সহযোগিতার অভিযোগও উঠেছে। ১৯৮১ সাল থেকে ৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত শফিপুর সরকারি কবরস্থান শফিপুর গ্রামসহ আশপাশের এলাকাবাসীর একমাত্র শেষ ...

বিস্তারিত »