জাতীয়

বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয় না থাকলে স্বাধীনতা অর্জন সম্ভব হতো না- সংস্কৃতি প্রতিমন্ত্রী

‍‍‍‍জনিখান জনি রুপান্তর বাংলা–সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় না থাকলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে এ দু’টি নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত। একজন মহান মানুষ যিনি স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়ে মহীরুহে পরিণত হয়েছিলেন। অন্যদিকে আরেকটি মহৎ প্রতিষ্ঠান যেটি এ অঞ্চলে শিক্ষার আলো প্রসারের পাশাপাশি স্বাধীনতাসহ ...

বিস্তারিত »

আমার বর্তমান অবস্থানে আসার পেছনে বড় ভাইদের অবদান অনেক- সংস্কৃতি প্রতিমন্ত্রী

রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা –সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, আমার বর্তমান অবস্থানে আসার পেছনে বড় ভাইদের অবদান অনেক। আজকের এ অবস্থানে আসার পেছনে আমার প্রয়াত শ্রদ্ধেয় বড় ভাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ ও মেজো ভাই ম. হামিদসহ পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের ৮০২ নম্বর কক্ষে বৃহত্তর ময়মনসিংহ ...

বিস্তারিত »

ডিএমপি কমিশনারকে বিদায়ী সংবর্ধনা

জনি খান জনি রূপান্তর বাংলা –ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেন, বিদায়ী ডিএমপি কমিশনার একজন পেশাদার পুলিশ কর্মকর্তা। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চমৎকারভাবে‌ বর্ণাঢ্য চাকরি জীবন সম্পন্ন করেছেন। আইজিপি মহোদয় আজ বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির ...

বিস্তারিত »

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে শোকজ করেছেন হাইকোর্ট

রুপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা–ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অন্ত:স্বত্ত্বা মায়ের পেট ফেটে জন্ম নেওয়া শিশু ফাতেমার কল্যাণে পাঁচ লাখ টাকা ব্যয় না করে ফাতেমার পরিবারের অন্য সদস্যদের ব্যাংক একাউন্টে জমা রাখার ঘটনায় ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে শোকজ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আগামী তিন সপ্তাহের মধ্যে শোকজের ...

বিস্তারিত »

ধর্ষণ চেষ্টা মামলায় ১০ বছর কারাদণ্ড ৩ লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটি থেকে জাহাঙ্গীর আলম রুপান্তর বাংলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মামলায় এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসাথে ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন এ দণ্ড দিয়েছেন। ...

বিস্তারিত »

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন প্রধানমন্ত্রীর

রুপান্তর বাংলা —প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন। আজ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘আমি, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে, গ্রেট ব্রিটেনের যুক্তরাজ্যে উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’ তিনি বলেন ‘এই শীর্ষ নেতৃত্বের অবস্থানে আপনার পরিচয় এবং গতিশীলতা দক্ষিণ এশীয় ঐতিহ্যের একজন তরুণ ব্রিটনকে দেখে আমাকে আনন্দিত করে।’ ...

বিস্তারিত »

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অবসরে গেলেন

রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা–স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেনকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন (৪৭২৯)-কে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭নং আইন)এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ৩০-১০-২২ তারিখ হতে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। ...

বিস্তারিত »

মেঘাচ্ছন্ন আঁধার পেরিয়ে  আলোর মিছিল নিয়ে স্বপদে বসলেন উপজেলা চেয়ারম্যান

ময়মনসিংহ থেকে জিল্লুর রহমান– ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হওয়ার দীর্ঘ দেড় বছর পর আদালতের রায় পেয়ে জনগণকে সঙ্গে করে আলোর মিছিল নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির চেয়ারে বসলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। সোমবার তিনি তার কর্মী-সমর্থকদের অংশ গ্রহনে ব্যানারে বড় করে লেখা ‘আলোর মিছিল’ শিরোনামে মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে নিজ চেয়ারে বসেন। এসময় তিনি কিছু ...

বিস্তারিত »

ফেসবুকে পরিচয়, বাসায় এসে ধর্ষণ করে পালাল যুবক

রুপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা –সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় এবং প্রেমের সম্পর্কের জের ধরে বাসায় এসে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ করে পালিয়েছে জয় কৃষ্ণ দাস নামে এক যুবক। ওই যুবককে খুঁজে না পেয়ে ঘটনার ১৬ দিন পর সোমবার সকালে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার তরুণী। পলাতক জয় কৃষ্ণ দাস (২৪) কুমিল্লা জেলার হোমনা থানার রাম কৃষ্ণপুর ...

বিস্তারিত »

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি, বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত

রুপান্তর বাংলা জেলা সংবাদদাতা বাগেরহাট –ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি, বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত টানা বৃষ্টিতে বাগেরহাট পৌর শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুদিন ধরে বাগেরহাটে ঝড়ো হাওয়ার পাশাপাশি মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। জেলা সদরসহ উপকূলীয় উপজেলাগুলোর রাস্তাঘাট, পুকুর, মাছের ঘের তলিয়ে গেছে। এছাড়া বৃষ্টিতে বাগেরহাট পৌর শহরের পুরাতন ...

বিস্তারিত »