
রূপান্তর বাংলা নিউজ এডিটর: শাহিন আহমেদ।।
*নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:*
১ কোটি টাকা অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গেলে উল্টো খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযুক্তরা হলেন- (১) নজরুল ইসলাম, পিতা- ইমদাদ আলী, সাং- শান্তিনগর, রমনা, ঢাকা এবং (২) মোহাম্মদ মোখলেসুর রহমান, পিতা- মৃত রশিদ মোল্লা, সাং- পাঁচকান্দি, শিবপুর, নরসিংদী।
ভুক্তভোগী মোহাম্মদ মোসলে উদ্দিনের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারী ২০২৫ ইং, বিকাল ৩.৩০ ঘটিকার সময় বালিয়া মোড়ে অবস্থিত ফিনল্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ১ কোটি টাকা অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৩০,০০,০০০ (ত্রিশ লক্ষ) টাকা নেওয়া হয়। এ সময় টাকা লেনদেনের একটি গোপন ভিডিও ধারণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
ভুক্তভোগী মোসলে উদ্দিন বলেন, “অনুদানের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে আমাকে ঘুরানো হচ্ছিল। একপর্যায়ে আমি আমার ৩০ লক্ষ টাকা ফেরত চাইলে অভিযুক্ত নজরুল ইসলাম ও মোখলেসুর রহমান আমাকে বিভিন্ন ধরনের হুমকি ও খুনের ভয় দেখান।”
এ ঘটনায় প্রাণনাশের আশঙ্কায় তিনি সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর আকুতি, “আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যদি ১ কোটি টাকার অনুদান নাই-বা দেয়, অন্তত আমার ৩০ লক্ষ টাকা যেন ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।”
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
