ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ১০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ধোবাউড়া উপজেলার ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায় এসআই হারুন ও ...
বিস্তারিত »জাতীয়
ধোবাউড়ায় সীমান্ত সুরক্ষার দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল মিছিল
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা–ভারতের মেঘালয় সীমান্তবর্তী এলাকা দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীরা যাতে কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সে দাবিতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মোটরসাইকেল মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সীমান্তবর্তী বর্ডার রোডে সতর্ক অবস্থানের আহ্বান জানিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা সীমান্তবর্তী বিভিন্ন ...
বিস্তারিত »সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ সাহেদা বেগমের, ‘নিউজ বাঁশখালী’ পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি-মামলার প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক বাঁশখালী, চট্টগ্রাম–চট্টগ্রামের বাঁশখালীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ও বিভিন্ন পেজ ব্যবহার করে অপপ্রচার, মানহানি এবং ব্যক্তিগত ও পারিবারিক সম্মানহানির অভিযোগ তুলেছেন সাহেদা বেগম। বিশেষ করে ‘নিউজ বাঁশখালী’ নামের একটি ফেসবুক পেজের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সাহেদা বেগমের অভিযোগ, তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন নেতিবাচক ...
বিস্তারিত »মিথ্যা অপপ্রচারের শিকার চন্দ্রঘোনা থানার ওসি শাকের আহমেদ, এমপির মনোনীত প্রতিনিধির বিরুদ্ধে তীব্র নিন্দা জানালো সাধারণ মানুষ
রূপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা–রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ওসি শাকের আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয় সাধারণ জনগণ বলছেন, ওসি শাকের আহমেদ খুবই ভালো মনের মানুষ। স্থানীয়রা বলেন, তিনি থানায় আসার পর থেকে এলাকায় মাদক বিরোধী, ইভটিজিং বিরোধী, বাল্যবিবাহ বিরোধী ও কিশোর গ্যাং বিরোধী অভিযান জোরদার হয়েছে। সাধারণ মানুষ থানায় গিয়ে কোনো হয়রানি ...
বিস্তারিত »খুলশী থানার এসআই নাসিমকে ঘিরে অভিযোগের বিস্তার
রুপান্তর বাংলা নিজস্ব সংবাদদাতা— ঝাউতলা-ডিজেল কলোনিতে বেড়ে ওঠা, ২০১২ সালে পুলিশে নিয়োগ; বায়েজিদে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, চান্দগাঁওয়ে বাবাকে আটকের পর এক লাখ টাকায় মুক্তির দাবি- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) গোলাম মোঃ নাসিম হোসেনকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। ক্ষমতার অপব্যবহার, পুলিশি হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, অর্থ লেনদেন এবং স্থানীয় অপরাধপ্রবণ ...
বিস্তারিত »জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন শিলছড়ির অসুস্থ মোস্তফা মিয়া
রুপান্তর বাংলা কাপ্তাই সংবাদদাতা–রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি এলাকার বাসিন্দা মো. মোস্তফা মিয়া (পিতা: মৃত শফি মিয়া) দীর্ঘদিন ধরে জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। বর্তমানে শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে তাঁর। উন্নত চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আশায় সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন ...
বিস্তারিত »টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা—গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। গত ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ জন নেতাকর্মী। একই সময়ে এনসিপির একজন সাবেক নেতাও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ...
বিস্তারিত »গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
গোপালগঞ্জ:জেলা সংবাদদাতা –গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি ‘কারা বার্তা’ নামক একটি ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অনিয়ম এবং কারারক্ষীদের সাথে দুর্ব্যবহারের মনগড়া অভিযোগ তুলে একটি পোস্ট প্রকাশ করা হয়। তবে সরেজমিনে কারা কর্তৃপক্ষ ও দায়িত্বরত কারারক্ষীদের সাথে কথা বলে এসব অভিযোগের কোনোরকম সত্যতা পাওয়া ...
বিস্তারিত »বিয়ে ছাড়া ঘুমানো যাবে না বলাই হল কাল– সহজ-সরল গ্রামীণ নারীদের সর্বস্বান্ত করছে প্রতারক গায়ক অভিনেতা মাসুম বিল্লাল-পর্ব ২
রুপান্তর বাংলা নিজস্ব প্রতিবেদক—সুজলা-সুফলা, শস্যে ভরা আমাদের এই প্রিয় বাংলার গ্রামীণ জনপদের মানুষগুলো বরাবরই সহজ-সরল মনের অধিকারী। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের তরুণী ও নারীদের মন অত্যন্ত কোমল ও বিশ্বাসপ্রবণ হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, এই সরলতার সুযোগ নিয়ে কিছু সুবিধাবাদী ও প্রতারক যুবক সক্রিয় হয়ে উঠেছে। মিথ্যা প্রলোভন, চাকরির ভুয়া আশ্বাস এবং বিয়ের মোহ দেখিয়ে তারা সাধারণ ঘরের ...
বিস্তারিত »রাফির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ২৪ ঘণ্টায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ চট্টগ্রাম প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে ক্ষোভ, পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ
চট্টগ্রাম প্রতিনিধি–বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির নেত্রকোণার মোহনগঞ্জে পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বলে অভিযোগ করেছেন রাফি। শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি ...
বিস্তারিত »
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
