জাতীয়

নিখোঁজের একদিন পর কিশোরীর লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে জাকিয়া (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ৮ নম্বর দাওগাঁও ইউনিয়নের দাওগাঁও নামাপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইলের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। জাকিয়া ওই গ্রামের আইয়ুব আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ নিখোঁজ হয় জাকিয়া। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ...

বিস্তারিত »

চট্টগ্রামে পুলিশের ১৫ বছরের কিশোর নিখোঁজ, থানায় জিডি,

মোঃ জাহাঙ্গীর হোসাইন, চট্টগ্রাম— চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন আবাসিক এলাকার সিডিএ স্কুলের নাদিম সরকার (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ নাদিম হাসান সরকার বাংলাদেশ পুলিশ সদস্য নাজমুল হাসান সরকারের একমাত্র ছেলে। এবিষয়ে নিখোঁজ নাদিমের বাবা নাজমুল হাসান সরকার বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় এসে ১৫/১১/২০২৬খ্রীঃ তারিখে একটি নিখোঁজ ডায়েরি করেন। চান্দগাঁও থানার জিডি নম্বর ১০৮১ এবং ট্র্যাকিং নম্বর ...

বিস্তারিত »

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি—আজ ১৭ নভেম্বর ২০২৬ খ্রি., রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্সে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম। সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপার মহোদয়ের নিকট নানাবিধ সমস্যা তুলে ধরেন। ...

বিস্তারিত »

টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়

গোপালগঞ্জ: সংবাদদাতা–গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এঘটনা ঘটে। এসময় জাতীয় সংগীতের সাথে জাতীয় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধে শপথ নেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বেলা ১১ টার দিকে ...

বিস্তারিত »

লিবিয়ায় গেমঘরে আটকে নির্যাতন ও মুক্তিপণ আদায়: মাদারীপুরের শীর্ষ মানব পাচারকারী সোহাগ মোল্লার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য

রূপান্তর বাংলা বিশেষ সংবাদদাতা—মাদারীপুরের একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূলহোতা সোহাগ মোল্লার বিরুদ্ধে উঠেছে লোমহর্ষক সব তথ্য। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে অবৈধভাবে লিবিয়ায় পাচার এবং সেখানে বন্দিশালায় (গেমঘর) আটকে রেখে অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই চক্রের নির্মম নির্যাতনের কয়েকটি ভিডিও ইতোমধ্যে আমাদের প্রতিনিধির হাতে এসে পৌঁছেছে এবং ...

বিস্তারিত »

শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

গোপালগঞ্জ সংবাদদাতা– সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে ঘিরে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জ পাচুড়িয়া, কাজুলিয়া ও কাশিয়ানীতে বিক্ষোভ ও আনন্দ মিছিল করেছে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ফুকরা-গোপালপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের মিছিলে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার। গোপালগঞ্জ সদরে পাচুড়িয়া – তেঘুরিয়ায় মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ সদর উপজেলা ...

বিস্তারিত »

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

রূপান্তর বাংলা সংবাদদাতা—রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ এক যুবককে (২০) গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজারে ঝিনু আচার্য্যের চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে পুলিশ এ অভিযান চালায়। ...

বিস্তারিত »

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদান বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি—ময়মনসিংহে গতকাল বেলা ৩টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনার ৪৫জন সাংবাদিকদের ও পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ ...

বিস্তারিত »

মিথ্যা স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জাল বিস্তার করছে বহুরূপী মাসুম বিল্লাহ ঠেকাবে কে -পর্ব ১

রুপান্তর বাংলা সিলেট সংবাদদাতা—সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন ভুয়া পরিচয়ের আড়ালে এক নারীর কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, টাকা ফেরত চাইলে উল্টো ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের মিথ্যা ও পর্নোগ্রাফির হুমকি দিয়ে হেনস্থা করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ​নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ওই নারী জানান, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ...

বিস্তারিত »

কার্য নির্বাহী কমিটি গঠন নিয়ে অচলাবস্থা চলছে গোপালগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে

গোপালগঞ্জ: সংবাদদাতা—গোপালগঞ্জ জেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মামলাজনিত কারনে কার্যনির্বাহী কমিটি গঠন প্রক্রিয়া ঝুলে পড়েছে। এ কারনে সামগ্রিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ভুক্তভোগী হচ্ছেন শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। জানা গেছে, জেলার কাশিয়ানি উপজেলার এমএ খালেক ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেতনভাতা পাচ্ছেন না। গত আগষ্ট মাসের আট তারিখ থেকে কার্য নির্বাহী কমিটির কার্যক্রম বন্ধ। কলেজটির কার্য নির্বাহী কমিটির সভাপতি কে ...

বিস্তারিত »