আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

রুপান্তর বাংলা ডেক্স— ৫ই আগস্টের পর দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দলীয় অফিস, বাড়িঘর ভাঙচুর অনেক জায়গায় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, অনির্বাচিত ইউনুস সরকারের সময় আত্মগোপনে ছিল তারা কয়েকদিন আগে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পুড়িয়ে ফেলা ও ভেঙে ফেলা কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্লোগান দিয়ে যাচ্ছে।

বিগত সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ,ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন স্থানে অবস্থিত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও দলীয় নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
ময়মনসিংহের তারাকান্দা বাসস্ট্যান্ডে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে উদ্বোধন করেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, উদ্বোধনী স্লোগানের প্রায় ৩০ মিনিট পর আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে এসসিপির যুবশক্তির নেতাকর্মীরা।

ফুলপুর (ময়মনসিংহ) : তারাকান্দা আওয়ামী লীগের দলীয় কার্যালয় গত গণ-অভ্যুত্থানে ভাঙচুর ও অগ্নিদগ্ধ হয়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। গত বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডল, ছাত্রলীগ নেতা লিমন দেবনাথ, মুকুল হাসান, মুশফিকুর রহমান চৌধুরী প্রমুখ কার্যালয়ে এসে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন করে স্লোগান দিয়ে চলে যান।
পরে রাতে এনসিপির যুবশক্তির নেতাকর্মীরা কার্যালয়ে আগুন ধরিয়ে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করেছে-জেএসকেপি