ময়মনসিংহ প্রতিনিধিঃ—ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম (৪৫)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১৪ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় তারাকান্দা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমিনুল ইসলাম ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার বানিহালা গ্রামের বাসিন্দা।
তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল জানান, জামালপুর জেলার জহিরুল ইসলামের দায়ের করা এনআই অ্যাক্ট মামলায় আসামি আমিনুল ইসলামের ৬ মাসের সাজা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তারাকান্দা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
