চট্টগ্রামে ব্যাটারী চালিত অটোরিকশার নিবন্ধন চেয়ে পাশাপাশি পুলিশি হয়রানির প্রতিবাদের ডাক দিয়েছে চালক-মালিক সম্মিলিত সংগঠন
জাহাঙ্গীর হোসেন
নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা গোলাপের দোকান এলাকায় একটি অস্থায়ী খেলার মাঠে প্রায় সহস্রাধিক অটোরিকশা চালকদের নিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
৬মার্চ শুক্রবার সকাল ১০টায় চালক-মালিক সম্মিলিত সংগঠনের পক্ষে আকায়েদ হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন গোলাপের দোকান সংলগ্ন অটোরিকশা গ্যারেজ মালিক মোহাম্মদ আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ও মোহরা ৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি জানে আলম জিকু। ❤️
এসময় চালক-মালিক সম্মিলিত সংগঠনের পক্ষ হইতে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন;
দেশের প্রান্তিক পর্যায়ের গরীব ও নিন্ম আয়ের মানুষ গুলোর পেটে লাত্থি মারার জন্য-ই কি বাংলাদেশ পুলিশে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে!
৫ই আগস্টের পরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থবিরতায় নেমে আসছে। দেশের সাধারণ গরীব অসহায় মানুষেরা মনে করছেন যে, দেশে নতুন সরকার আসলে অর্থনৈতিক সম্ভবনাময়ী বাংলাদেশের পরিস্থিতি ঘুরে দাঁড়াবে, কিন্তু বাংলাদেশ পুলিশের জুলুম অত্যাচারে দিনার-দিন অতিষ্ট হয়ে উঠছে দেশের অটোরিকশা নিয়ে খেটে খাওয়া মানুষ গুলো।
পুলিশ ছদ্মবেশে যাত্রী সেজে রিক্সায় উঠে বলে পুলিশবিট চলো,, বিটে গিয়ে ৩-৪ হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেয়, আর নগদ অর্থ দিতে না পারলে টো এর স্লিপ একটি ধরিয়ে দেয় বলে জানান ভুক্তভোগী অটোরিকশা চালক মুন্না।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন; ব্যাটারী চালিত অটোরিকশার ব্যাটারী-সহ সকল প্রকার যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হয় এবং পণ্যটি শো-রুমে তুলে বিক্রি করা পর্যন্ত লাভবান হয়, এবং পণ্যটি বাজারজাত করে প্রচুর পরিমাণ রাজস্ব আদায় করেন সরকার। কিন্তু সড়কে চলাচলের সময়ে বিপত্তি কেন? এমন প্রশ্ন রেখে দেশের নতুন সরকারের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানান তিনি যেন চট্টগ্রাম মহানগরে বিশেষ বিশেষ সড়কে অটোরিকশা চলাচলের অনুমোদন দেওয়া হয়। এতে নিবন্ধন সহ রুট পারমিট বাবদ সরকারের প্রচুর পরিমাণ রাজস্ব আয়ের পথ খুলে যাব বলে তনি মনে করেন।
এসময় তিনি আরও বলেন সামাজিক মর্যাদাহীন ও অমানবিক প্যাডেল চালিত রিকশার পেশার শান্তিপূর্ণ অবসানের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর এলাকায়, পরিবেশ ও যাত্রী-বান্ধব ব্যাটারী-চালিত অটোরিকশা চলাচলের বৈধতা নিশ্চিতকরণে রাজশাহী ও রংপুর সিটি কর্পোরেশন এবং অন্যান্য পৌরসভার মতো অবিলম্বে লাইসেন্স ইস্যু করার দাবি জানান।
এছাড়া চট্টগ্রাম মহানগরে নিবন্ধনে জন্য প্রতিটি ব্যাটারী চালিত অটো-রিকশা হতে এককালীন অনূর্ধ্ব ২ হাজার টাকা, বছরে লাইসেন্স ফি বাবদ ১ হাজার টাকা ফি ধার্য করার প্রস্তাব রাখেন তিনি।
চট্টগ্রাম নগরীর ১৬ থানায় কমপক্ষে ৩২ হাজার ব্যাটারী চালিত অটোরিকশার নিবন্ধন বা লাইসেন্স দিলে সরকার প্রায় এককালীন ৬ কোটি ৪০ লক্ষ টাকা রাজস্ব আদায় করতে পারবে। এছাড়া বছরে রি-নিউ আদায় হবে ৩কোটি ২০ লক্ষ টাকা।
অবিলম্বে দেশের গরীব অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করে ব্যাটারী চালিত অটোরিকশার নিবন্ধনসহ চালকদের লাইসেন্স প্রদান করে সরকারের রাজস্ব আয়ের সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয় এ প্রতিবাদ সভায়।
সভার সমাপনী বক্তব্যে সভাপতি বলেন; বৈধভাবে আমদানি করা ব্যাটারী চালিত রিকশা গুলোকে অবৈধ ঘোষণা দিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করছে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাগণ। অবিলম্বে এ-সব অন্যায় জোরজুলুম অবিচার বন্ধ করার দাবি জানান তিনি।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
