এম এ রাশেদ চৌধুরীঃ—চট্টগ্রাম নগরীতে দিন দিন বেড়েই চলেছে মশার উপদ্রব।
বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মশার আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। বাসা-বাড়ি, দোকানপাট এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানেও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
নগরবাসীর অভিযোগ, নিয়মিত ফগিং কার্যক্রম না হওয়া এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে মশার বংশবিস্তার বেড়েছে। অনেক এলাকায় জমে থাকা পানিতে তৈরি হচ্ছে মশার প্রজনন ক্ষেত্র।
এদিকে মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক। ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
নগরবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন পরিষ্কার ও মশা নিধন কার্যক্রম জোরদারের দাবি উঠেছে সর্বত্র।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
