রুপান্তর বাংলা ঢাকা প্রতিনিধি—-দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাকারবার রোধে অনুসন্ধানী কাজ চালিয়ে যাচ্ছে “সাপ্তাহিক রূপান্তর বাংলা” পত্রিকার অপরাধ বিষয়ক প্রতিনিধি।
পত্রিকার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে আমাদের Crime Reporter Selina Akter, ID-202 সীমান্ত এলাকার এপার ওপার বাংলায় তথ্য সংগ্রহের কাজে রয়েছেন। মাদক ও চোরাকারবারীদের মূল চক্রকে সনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়াই আমাদের লক্ষ্য।
“সাপ্তাহিক রূপান্তর বাংলা”র সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রানা বলেন, “অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে আমাদের প্রতিনিধিরা প্রায়ই হুমকির শিকার হন। আমরা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের প্রতিনিধিদের সার্বিক নিরাপত্তা সহযোগিতা কামনা করছি। কোনো অপরাধী যেন সাংবাদিকদের উপর হামলা করে অনুসন্ধান বাধাগ্রস্ত করতে না পারে।”
তিনি আরও বলেন, অতি দ্রুত এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
