মুক্তাগাছায় ব্র্যাক মাক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে মিনি গার্ডেন টিলার বিতরণ

ময়মনসিংহ থেকে আঞ্চলিক প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার ব্রাক শাখার উদ্যোগে প্রান্তিক চাষির মাঝে মিনি গার্ডেন টিলার বিতরণ করা হয়|

মঙ্গলবার দুপুরে বনবাংলা বাজার ব্র্যাক শাখার সহযোগিতায় উপজেলার মহিষতারা গ্রামের প্রান্তিক কৃষক হাসিনা বেগম কে একটি গার্ডেন টিলার বিতরণ করা হয়|

টিলার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তাগাছা ব্র্যাক মাইক্রোফাইনান্স (দাবি+) কর্মসূচীর ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, ত্রিশাল অঞ্চলের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান ভূইয়া, বনবাংলা শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম| এ সময় ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, এসসিডিও মোঃ জহিরুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, সিডিও সোহেল রানা, ইউপিজি বাবুল ইসলাম ও আব্দুর রউফ|

ব্র্যাকের এই কর্মসূচীর মাধ্যমে মিনি গার্ডেন টিলার পাওয়ায় কৃষক হাসিনা বেগম অত্যন্ত খুশি এবং তিনি টিলারের মাধ্যমে তার আত্মকর্মসংস্থান হবে বলে আশা করেন| তিনি ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন|