রাঙামাটি জেলা প্রতিনিধি –অদ্য ১৮ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন জীবতলী, কাঠালতলী ও কোর্ট বিল্ডিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুন মামলার ০১ জন আসামী, ০২ জন দাঙ্গাবাজ এবং ০১ জন জিআর ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ০৪ জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ০১। স্বপন চাকমা (২৫), পিতা- রিময় লাল চাকমা, মাতা- মিনতি চাকমা, সাং- জীবতলী হেডম্যান পাড়া, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে খুন মামলায় গ্রেফতার করা হয়। ০২। মোঃ রবিউল হাসান (২২), পিতা- মৃত শহিদুল ইসলাম, মাতা- ফেরদৌস আরা, সাং- কোর্ট বিল্ডিং এলাকা, ০৮নং ওয়ার্ড, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি, ০৩। মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা- বাবুল হোসেন, মাতা- সৈয়দা হাসনাহেনা, স্থায়ী ঠিকানা- ভাসান্যাদম, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি; বর্তমান ঠিকানা- কোর্ট বিল্ডিং এলাকা, ০৮নং ওয়ার্ড, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটিদের’কে দাঙ্গাবাজির অপরাধে গ্রেফতার করা হয়। ০৪। রীতা দাশ (২৫), স্বামী- সজল দাশ, সাং- কাঠালতলী ধোপাপাড়া, ০৭নং ওয়ার্ড, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি’কে জিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
