রাঙ্গামাটি প্রতিনিধি—রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৩টি মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব এইচ.এম. মাহমুদ-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা রয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, অপরাধী, মাদক কারবারি, সন্ত্রাসী ও পলাতক আসামীদের গ্রেফতারে জেলা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
