পাঁচবিবিতে মা”দকের ছড়াছড়ি! পৌরসভা-ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে ইয়া”বা-গাঁজার রমরমা ব্যবসা

স্কুল-মসজিদের পাশেও বিক্রি, স্থানীয়দের অভিযোগ প্রশাসন জেনেও কিছু করছে না
জয়পুরহাটের পাঁচবিবিতে মা”দকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। পৌরসভাসহ ৮টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রকাশ্যে মা”দকের কেনাবেচা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচবিবির বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন এলাকার নাম উল্লেখ করেছেন। অভিযোগ অনুযায়ী, বড় মানিক স্কুল-মসজিদ এলাকা, ৮ নং ওয়ার্ড সীতা, ৪-৫ নং ওয়ার্ডের পাঁচমাথা-ফকিরপাড়া রোড, মদিনা মসজিদ, জিবনপুর, মোহাম্মদপুর ইউনিয়ন, পশ্চিম বীরনগর, শিমুলতলী বাজার, পাথরঘাটা, সুজাপুর, উচাই, বাজিতপুর, কাঁঠালতলী, নারায়ণপুর, ২ নং রেলগেট, বাবা, চোয়ানি সহ উপজেলার প্রায় সব জায়গাতেই মা”দকের রমরমা ব্যবসা চলছে।

স্থানীয়দের দাবি, স্কুলের পাশে, মসজিদের আশেপাশে এমনকি রাত ৮টার পরেও ইয়া”বা-গাঁজা বিক্রি হচ্ছে। কিশোর থেকে শুরু করে অটোচালক পর্যন্ত সবাই মা”দকে আসক্ত হয়ে পড়ছে।

একজন লিখেছেন, `আমার বাড়ির পেছনেই। মডেল মসজিদের পশ্চিম সাইডে। এদের ধরে লাভ নাই ৩ দিন পর জা’বিন নিয়ে বের হয়ে আসে। চোখের সামনে নেশা করলেও কিছু করার নাই।`

আরেকজন অভিযোগ করেন, `যেখানে প্রশাসন জানার পরেও কোনো ব্যা_লটা ছিড়তে পারে না তাদের সেখানে আপনাকে বলে কি বা_লটা হবে।`

এ অবস্থায় মা”দক ব্যবসা ও বিস্তার রোধে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন পাঁচবিবির সচেতন নাগরিকরা। তারা আগামী ১ মাসের মধ্যে ফলাফল দেখতে চান।