সেনাবাহিনীর উদ্যোগে কুটির শিল্প প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২০ জন প্রশিক্ষণার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজস্থলী (রাঙামাটি)–রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটির শিল্প (তাঁত শিল্প) প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল।

এলাকাবাসী জানান, গরিব ও অসহায় মানুষের জীবন মানে উন্নয়নের জন্য সেনাবাহিনী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তাঁত প্রশিক্ষণের মতো এমন উদ্যোগ পাহাড়ের প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।