রুপান্তর বাংলা নিজস্ব প্রতিবেদক-চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে (বেলতলী নামে পরিচিত) শায়িত আছেন উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক বাংলার ওলী হযরত সৈয়দ সোলেমান শাহ্ লেংটা বাবা (রহঃ)। তাঁকে কেন্দ্র করে প্রতি বছর ১৭ই চৈত্র অনুষ্ঠিত হয় পবিত্র বাৎসরিক ওরস মোবারক এবং মাসব্যাপী মেলা, যা লোকজ সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মিলনমেলায় পরিণত হয়।
স্থান: বেলতলী দরবার শরীফ, মতলব উত্তর, চাঁদপুর, বাংলাদেশ।
তারিখ: প্রতি বছর বাংলা ১৭ই চৈত্র।
পরিচয় ও জীবনী:
১. জন্ম ও বংশ পরিচয়: হযরত শাহ্ সোলেমান লেংটা (রহঃ) ১৮২৫ সালে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ওমরাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম হযরত শাহ্ আলিম উদ্দিন। শৈশব থেকেই তিনি জাগতিক বিলাসিতা থেকে দূরে ছিলেন।
২. আধ্যাত্মিক জীবন ও ‘লেংটা’ উপাধির রহস্য:
তিনি ছিলেন একজন মজ্জুব সাধক, আল্লাহর প্রেমে আত্মহারা। নির্জন স্থানে ধ্যানমগ্ন থাকতেন। আধ্যাত্মিকতার উচ্চ স্তরে পোশাকের প্রতি উদাসীন হয়ে পড়ায় ভক্তরা ভালোবেসে তাঁকে ‘লেংটা বাবা’ বলে ডাকতেন। তাঁর আস্তানা ছিল বেলতলীতে।
৩. অসাম্প্রদায়িক চেতনা: তিনি হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। মানুষকে মানুষ হিসেবেই ভালোবাসতেন।
৪. ওফাত ও মাজার শরীফ: এই মহান সাধক ১৯১৮ সালে চৈত্র মাসে ওফাত লাভ করেন। মতলব উত্তরের বেলতলীতে তাঁকে সমাহিত করা হয়, যা আজ ‘বেলতলী মাজার শরীফ’ নামে পরিচিত।
প্রতি বছর ওরস শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেকান, পাগল, সাধু ও ভক্তের আগমন ঘটে। চলে মাসব্যাপী মেলা।
রপান্তর বাংলা অনিয়মের বিরুদ্ধে, সত্যের পক্ষে
